Saturday, September 19, 2026
PrimeBulletin

Bangladesh

২৫ মার্চ রাতের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল

২৫ মার্চ রাতের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি বাতিল

২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে পূর্বনির্ধারিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ অনুষ্ঠিত হবে। তবে কেপিআইভুক্ত এলাকা, জরুরি সেবামূলক স্থাপনা এবং বাংলাদেশে অবস্থানরত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকত।

মন্ত্রণালয় নিশ্চিত করেছে, কর্মসূচি বাতিল করা হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো তা বিস্তারিতভাবে জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে বর্বরোচিত সামরিক অভিযান চালিয়ে ঢাকাসহ সারাদেশে ভয়াবহ গণহত্যা শুরু করে। সেই ভয়াল রাতকে স্মরণে গত কয়েক বছরে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের রেওয়াজ চালু হয়েছিল।

More