Tuesday, September 22, 2026
PrimeBulletin

সারা দেশ

বালুর আড়ালে মাদক, ডিবির জালে চালক

বালুর আড়ালে মাদক, ডিবির জালে চালক

মাদক পাচারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে কৌশল। কখনো ফলের ট্রাক, কখনো পণ্যবাহী কাভার্ড ভ্যান—আর এবার বালুভর্তি ট্রাকের নিচে লুকানো গাঁজার বড় চালান। বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত এক বিশেষ অভিযানে এমনই অভিনব কৌশলের সন্ধান মিলেছে। অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার এবং একটি বালুবাহী ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বগুড়া-রংপুর মহাসড়কের টিএমএসএস “ছ”মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬) সন্দেহজনক মনে হলে থামানো হয়।
ট্রাকটির চালক মো. রবিউল ইসলাম (২৫), দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটি তল্লাশি করা হলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
তল্লাশিতে দেখা যায়, ট্রাকের ওপরিভাগে স্বাভাবিকভাবে বালু রাখা হলেও নিচের স্তরে কৌশলে লুকানো রয়েছে তিনটি প্লাস্টিকের বস্তা। বস্তাগুলো খুলে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি—মোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকসহ মাদক জব্দ করে চালককে আটক করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান, “মাদক পাচারকারীরা দিন দিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে। পণ্যবাহী ট্রাক ব্যবহার করে মাদক পরিবহন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।” তিনি আরও বলেন, এ ঘটনায় একটি আন্তঃজেলা মাদক সিন্ডিকেট জড়িত থাকতে পারে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ বিশেষজ্ঞদের মতে, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে পণ্য পরিবহনের আড়ালকে ব্যবহার করছে, যা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর তল্লাশি ও তথ্যভিত্তিক গোয়েন্দা কার্যক্রম বাড়ানো জরুরি। মহাসড়ককে ব্যবহার করে এ ধরনের পাচার কার্যক্রম বাড়ছে, যা দমনে নিয়মিত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন। বিশেষ করে রাতের বেলায় ভারী যানবাহনের ওপর নজরদারি জোরদার করার পরিকল্পনাও নেওয়া উচিত। একইসঙ্গে স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং আন্তঃসংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া এ ধরনের অপরাধ দমন দীর্ঘমেয়াদে কঠিন হয়ে পড়বে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19