Tuesday, July 21, 2026
PrimeBulletin

World

বিদেশি গ্যাস ক্রেতাদের জন্য রুবলে অর্থ পরিশোধের সময় বাড়ালেন পুতিন

বিদেশি গ্যাস ক্রেতাদের জন্য রুবলে অর্থ পরিশোধের সময় বাড়ালেন পুতিন

বিদেশি ক্রেতাদের জন্য রুশ গ্যাসের মূল্য রুবলে পরিশোধের মেয়াদ বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৩১ মার্চ) তার নির্দেশনা অনুযায়ী, এই সময়সীমা বাড়ানো হয়েছে আগামী ১ জুলাই পর্যন্ত।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, এর আগে অনুরূপ অনুমতি গত বছরের ৮ ডিসেম্বর জারি করেছিল মস্কো। সে সময় রুবলে অর্থ পরিশোধের বাধ্যবাধকতা বাড়িয়ে ২০২৬ সালের ১ এপ্রিল পর্যন্ত বৈধতা দেয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, গ্যাজপ্রমব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।

এর আগে, বিদেশি ক্রেতারা শুধুমাত্র অন্যান্য রুশ ব্যাংকের মাধ্যমে মুদ্রা রূপান্তর করতে পারতেন এবং গ্যাজপ্রমব্যাংকে থাকা রুশ গ্যাস সরবরাহকারীর অ্যাকাউন্টে রুবল স্থানান্তর করতে হতো। ডিসেম্বর ২০২৪-এ, বিদেশি সংস্থাগুলোকে তৃতীয় পক্ষের মাধ্যমে রুশ সরবরাহকারীর রুবল অ্যাকাউন্টে অর্থ জমা করে গ্যাস সরবরাহের জন্য অর্থ প্রদানের অধিকার দেয়া হয়।

বিদেশি কোম্পানিগুলোর জন্য বিশেষ “কে” অ্যাকাউন্টের পাশাপাশি, গ্যাজপ্রমব্যাংককে দেশীয় গ্যাস বিক্রেতাদের জন্য রুবল এবং বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট খোলারও অনুমতি দেয়া হয়েছিল। তবে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে গ্যাজপ্রমব্যাংকের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত “কে” ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে রাশিয়ার সাথে গ্যাসের লেনদেন সম্পন্ন করা হবে না।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04