Sunday, September 20, 2026
PrimeBulletin

Bangladesh

বিএনপির স্বাধীনতা দিবসের সভায় বিকেলে বক্তব্য দেবেন তারেক রহমান

বিএনপির স্বাধীনতা দিবসের সভায় বিকেলে বক্তব্য দেবেন তারেক রহমান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিকেলে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুর আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখবেন।

দলের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

More