Friday, September 18, 2026
PrimeBulletin

Sports

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

২০২৫ সালে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে ছিল হাজারো অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে আজ বুধবার তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৫ সদস্য বিশিষ্ট এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এনএসসি।

 

জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে তৈরি করা এই তদন্ত কমিটির কার্যপরিধিও নির্ধারণ করে দিয়েছে এনএসসি। সকলের কাছ থেকে ব্যাখ্যা ও নথিপত্র যাচাই করে সকল ধরনের তদন্ত করার নির্দেশনা দিয়েছে এনএসসি।

 

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আরও আছেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এটিএম সাইদুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট।

 

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিবে এই কমিটি। এই কমিটির দেওয়া সুপারিশের উপর ভিত্তি করে নির্ধারণ হবে বিসিবির ভবিষ্যত।

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47