Monday, July 20, 2026
PrimeBulletin

করপোরেট

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

বসুন্ধরা শুভসংঘের শিবপুরে সেলাই মেশিন বিতরণ

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, নতুন করে বেঁচে থাকার অবলম্বন। তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে টিকে থাকার লড়াই চালিয়ে যাওয়া এই নারীর হাতে এখন কাজের সুযোগ।

তাঁর মতো নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন অসচ্ছল নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। তাঁদের প্রত্যাশা, এই মেশিনের চাকা ঘুরলেই ঘুরে দাঁড়াবে সংসার, বদলে যাবে সন্তানের ভবিষ্যৎ।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত শনিবার শিবপুর উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁদের সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বইও দেওয়া হয়।

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। আলোচক ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া।

স্বামী হারানোর পর সংসারের সব দায়িত্ব কাঁধে এসে পড়ে জুলেখা আক্তারের। উপার্জনের কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় সন্তানদের খাবার ও পড়াশোনার খরচ জোগানো তাঁর জন্য কঠিন হয়ে উঠেছিল। এখন প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিন তাঁকে নতুন আশার আলো দেখাচ্ছে।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি।

এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব। পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনগুলো তাঁদের আয়মুখী কাজে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কয়েক বছর ধরে গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়নে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। এর ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দেওয়া হয়েছে, যাতে তাঁরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনায় দেশজুড়ে মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, অসচ্ছল নারীদের কর্মমুখী করে তোলার এই উদ্যোগ মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজেরা আয় করতে পারবেন এবং পরিবারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি শিবপুরে ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।

More

আধুনিক নগর যাতায়াতের জন্য দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ

করপোরেট

আধুনিক নগর যাতায়াতের জন্য দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ

ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ এবং রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন...

2026-07-09 20:07

প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে

করপোরেট

প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে

বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলের একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড দেশের বাজারে নিয়ে এসেছে নতুন চাঙ্গান সিএস৭৫...

2026-07-07 16:06

মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

করপোরেট

মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব

মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য টেকসই জীবিকা এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সম্প্রসারণে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক স...

2026-07-07 15:57

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করল এনার্জিপ্যাক

করপোরেট

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করল এনার্জিপ্যাক

সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ধনুয়া উচ্চবিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেছে এনার্জিপ্যাক...

2026-06-29 16:04

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদযাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

করপোরেট

বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উদযাপন সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে স...

2026-06-25 17:46

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

করপোরেট

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ৪৪তম এজিএম অনুষ্ঠিত

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ৪৪তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) সকালে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এজিএম-এর...

2026-06-25 17:40