Saturday, September 19, 2026
PrimeBulletin

World

চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ করার ঘোষণা দিল পশ্চিমবঙ্গ সরকার

চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ করার ঘোষণা দিল পশ্চিমবঙ্গ সরকার

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৪০ বছর করার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান।

সোমবার (১১ মে) নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় শিক্ষিত যুবকদের সুযোগ তৈরি করতেই বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর করা হয়েছে। পাশাপাশি রাজ্যে চলমান সামাজিক প্রকল্পগুলোর কোনোটিই বন্ধ করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যকে বিভিন্ন জাতীয় প্রকল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রথম মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে রাজ্যের কর্মসংস্থান ও প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58