Monday, September 21, 2026
PrimeBulletin

World

চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে তিনি বৃহত্তর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের অগ্রগতির ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শি জিনপিংকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় কিম বলেছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত করাই পিয়ংইয়ংয়ের অবস্থান। বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিম বলেন, দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক এবং সমাজতন্ত্রকে ভিত্তি করে ডিপিআরকে-চীন সম্পর্ককে আরও বিকশিত করাই তাদের দল ও সরকারের দৃঢ় অবস্থান। তিনি বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ সম্মেলন দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসকে আরও গভীর করার একটি ঐতিহাসিক উপলক্ষ ছিল। এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দক্ষিণ কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সাত বছরের শাসনামলে প্রথমবারের মতো গত ৮ ও ৯ জুন শি পিয়ংইয়ং সফর করেন।

শিকে পাঠানো বার্তায় কিম আরও বলেন, উত্তর কোরিয়া-চীন সম্পর্ক দুই দেশের জনগণের যৌথ সম্পদ। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক সফরে দুই নেতা সম্পর্ক আরও জোরদার করতে একটি সুদূরপ্রসারী রূপরেখা গ্রহণ করেছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরকালে শি উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। এমনকি দেশটির সঙ্গে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করেছে। এর ফলে ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এরপরও উত্তর কোরিয়ার বৃহত্তম অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনই রয়েছে।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে উত্তর কোরিয়ার বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে হয়েছে।

সূত্র: আল জাজিরা

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58