Wednesday, July 22, 2026
PrimeBulletin

সারা দেশ

দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান (৪৩) দামুড়হুদা উপজেলা শহরের বাজার পাড়ার আবু গাইনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ব্যটারী চালিত পাখিভ্যান নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। এসময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌছুলে মৌমাছির দল তাকে আক্রমণ করে। মৌমাছির কামড়ে মারাত্মক আহত হয় সে। 

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। কর্তৃব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। চুয়াডাঙ্গা নেওয়ার পথি মধ্যে তার মৃত্যু হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মৌমাছির কামড়ে আহত আনিছুর রহমানকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এসময় তাকে পরিক্ষা নিরীক্ষা করে প্রথমিক চিকিৎসা দেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়৷

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19