Sunday, September 20, 2026
PrimeBulletin

Bangladesh

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে চাপ, এখনও স্বস্তিতে যাত্রীরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে চাপ, এখনও স্বস্তিতে যাত্রীরা

সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মোটরসাইকেলের চাপ বাড়তে দেখা গেছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি। তবে আগামী দুই-এক দিনের মধ্যে মহাসড়কে চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন যাত্রী ও সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় নগরীর বাইপাস মোড়সহ মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তুলনামূলকভাবে আগের বছরের চেয়ে ভোগান্তি কম থাকায় অনেক যাত্রী স্বস্তি প্রকাশ করেছেন।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ভালুকার সিডস্টোর বাজার, স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা বাসস্ট্যান্ড, ভরাডোবা, ত্রিশাল বাসস্ট্যান্ড, বৈলর, চুরখাই, ময়মনসিংহ নগরীর বাইপাস মোড় ও পাটগুদাম ব্রিজমোড় এলাকায় যানজটের আশঙ্কা সবচেয়ে বেশি। বিশেষ করে অবৈধ স্থাপনা, দখল হওয়া ফুটপাত, নিয়ন্ত্রণহীন তিন চাকার যানবাহন ও বিশৃঙ্খলাপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে কেন্দ্র করে দুর্ভোগ বাড়তে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

মহাসড়কের বিভিন্নস্থানে কথা হয় বাড়ি ফেরা মানুষের সঙ্গে। ঢাকা তেজগাঁওয়ের বেসরকারি চাকরিজীবি মো. আব্দুল্লাহ বলেন, আমাদের কোম্পানি বন্ধ হয়েছে তাই আগে ভাগেই বাড়ির উদ্দেশ্য রওনা দিয়াছি, আগের বারের তুলনায় এবার রাস্তায় ভোগান্তি কম। সকাল ৬টায় মহাখালী টার্মিনাল থেকে গাড়িতে উঠে ১০টার আগেই ময়মনসিংহে চলে এসেছি।

ঢাকার উত্তরা এলাকায় কর্মরত আশরাফুল মিয়া বলেন, গত বছর বাস কাউন্টারগুলো প্রচুর ভোগান্তি ছিল তাই ট্রেনে বাড়ি ফিরছি এবার বাস করে বাড়ি যাচ্ছি। আশা করা যায় একটু স্বস্তিতে বাড়ি যাব। গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে নামাজ আদায় করে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য পশু কোরবানি দিয়ে আবার নিজ কর্মস্থলে ফিরে আসব।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে সৌখিন গাড়ির চালক আলিম বলেন, এবার রাস্তার কোন ভোগান্তি হচ্ছে না, আর কোনো যাত্রী কাছ থেকে বেশি ভাড়াও নেওয়া হচ্ছে না। হয়তো আর দুই একদিন গেলে রাস্তায় চাপ বৃদ্ধি পাবে তবে আশা করা যায় ভোগান্তি কম হবে।

এদিকে মহাসড়কের অবৈধ দখল ও ফুটপাতকেন্দ্রিক বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ১৬ মে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় প্রশাসন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ব্যবসায়ীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

More