Tuesday, July 21, 2026
PrimeBulletin

আইন-আদালত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে আসামির সম্পর্কের পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, তবে আসামিপক্ষের আইনজীবী তা বাতিলের চেষ্টা করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই দেলোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এসময় আসামিসহ অজ্ঞাতনামা ৫শ–৭শ জন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্য দেশীয় ও বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নির্বিচার গুলি চালায়। ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মৃত্যু বরণ করেন।

২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

More

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

শেরপুরে শিশু বিথীকে ধর্ষণ ও হত্যা: কান্তি মারাকের মৃত্যুদণ্ড বহাল

২০১৩ সালে শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশু বিথী দিওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় দুঃসম্পর্কের মামা আসামি কান্তি মারাকের মৃত্যুদ...

2026-07-01 14:11

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আইন-আদালত

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলার নিষ্পত্তি

আদালতে মামলার জট হ্রাস ও বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে ২০...

2026-06-24 18:34

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

আইন-আদালত

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল...

2026-06-24 12:55

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

আইন-আদালত

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

বর্ষা মৌসুমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বি...

2026-06-24 12:54