Wednesday, July 22, 2026
PrimeBulletin

রাজনীতি

জামিননামা কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় মুক্তি, পরিবারের সঙ্গে কারাগার ত্যাগ

দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

দুপুরে জামিন, বিকেলে কারামুক্ত শিরীন শারমিন চৌধুরী

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে কারামুক্ত হয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিননামা কারাগারে পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার ঢাকা পোস্টকে বলেন, জামিননামা পৌঁছানোর পর সব আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির একটি আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে আরও দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তার কারামুক্তিতে আইনগত বাধা ছিল না।

More

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

2026-07-12 18:39

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

2026-07-09 23:17

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

2026-07-07 13:19

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

2026-07-03 23:04