Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধার বালাসিঘাট-বাহাদুরাবাদঘাট যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার বালাসিঘাট-বাহাদুরাবাদঘাট যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার বালাসি থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গাইবান্ধাবাসী। উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এবং রাজধানী ঢাকা থেকে দূরত্ব কমানোর জন্য দ্রুত সেতু নির্মাণের দাবি জানানো হয়েছে।

গতকাল শুক্রবার (১ মে) বিকেলের দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । ওই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আশা নানা শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত সেতু নির্মাণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন, বুড়াইল কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সাঈদ, স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান বিশ্বাস তোহা, জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি ফাইসাল কবির রানা, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র জাহিদ হাসান জীবনসহ আরো অনেকে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19