Thursday, November 19, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদী মানবেতর জীবনযাপন : নিরাপত্তা দাবি

গাইবান্ধায় আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদী মানবেতর জীবনযাপন : নিরাপত্তা দাবি

মামলা করেও আসামিদের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদী। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে খেয়ে না খেয়ে চরম মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে প্রতিকার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী অসহায় নারী খাদিজা বেগম।

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর ডিপ বাজার এলাকার অসহায় রিক্সাচালক ফরিদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম সংবাদ সম্মেলনে নিজেদের দুর্দশার কথা বর্ণনা করেন। তিনি জানান, গত ২ জুন তুচ্ছ ঘটনায় স্বামী ফরিদুল ইসলামের সাথে প্রতিবেশী সাদা মিয়ার ছেলে আসাদুল শেখ, আশরাফুল ইসলাম ও জিন্নাত আলীর সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে পরবর্তীতে আশরাফুল ইসলামের নির্দেশে আসাদুল শেখ, জিন্নাত আলী, সাদা শেখ, রশিদা বেগম, ববিতা বেগম, মারুফা বেগম ও আফরোজা সংঘবদ্ধভাবে ফরিদুল ইসলামকে বেদম মারপিট করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় প্রতিপক্ষ ফরিদুলের বাড়ি ঘর ভাংচুর করে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পলাশবাড়ি থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ মামলা না নিয়ে উল্টো তাদেরকেই শাসায়। পরবর্তীতে গত ৯ জুন আদালতে মামলা দায়ের করা হয়। আদালত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসামিদের কেউ গ্রেফতার না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বাদী খাদিজা বেগম ও তার পরিবারকে উপর্যুপরি হুমকি দিচ্ছে। এ অবস্থায় তারা বাড়ি ফিরতে পারছে না। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সংবাদ সম্মেলনে খাদিজা বেগম আসামিদের গ্রেফতার, শাস্তি ও নিজেদের নিরাপত্তার জন্য জেলা ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এসময় শ্বশুর শফিকুল ইসলাম ও এলাকাবাসী জোব্বারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19