Monday, September 21, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে তিন কোটি টাকা আত্মসাৎ,হেনস্তার শিকার সাংবাদিক, প্রশাসনে তোলপাড়

গাইবান্ধায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে তিন কোটি টাকা আত্মসাৎ,হেনস্তার শিকার সাংবাদিক, প্রশাসনে তোলপাড়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাড়ে ৬ শতক অর্পিত সম্প্রতি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসএর ঘটনায় প্রশাসনসহ সব মহলে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে ওই বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশাসনের কাছে হেনস্তার শিকার হয়েছেন।

 

শুক্রবার (১৯ জুন) বিকেলের দিকে এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৪ টার দিকে সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন যমুনা টেলিভিশনের সাংবাদিক জিল্লুর রহমান পলাশ ও সময় টিভির হেদায়েতুল ইসলাম বাবুসহ ৩/৪ জন সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় সাংবাদিকসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজার রংপুর- ঢাকা মহাসড়কের ফোরলেন সড়ক উন্নয়ন প্রকল্পের১/১ খতিয়ান ও ২৩৭ বিআরএস খতিয়ানের প্রায় সাড়ে ৬ শতক অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখানো হয় এবং ওই অর্পিত সম্পত্তির প্রায় তিন কোটি ক্ষতিপূরণের টাকা উত্তোলনের মাধ্যমে তা আত্মসাৎ করা হয়েছে । এতে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা ও উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্টদের যোগসাজস রয়েছে বলে অভিযোগ উঠেছে।

২০২৫ সালে নভেম্বরে পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষতিপূরণের প্রায় দুই কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৯ ৩২ টাকা উত্তোলন করে ভাগ বাটোয়ারা করে নেয়ার অভিযোগ রয়েছে । 

তবে ওই সম্পত্তির মালিকানা দাবি করে আপত্তি দাখিল করেন স্থানীয় আসাদুল্লাহ ফারুকী নামের অপর এক ব্যক্তি। তবে ওই আপত্তি খতিয়ে না দেখেই খারিজ করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন সহকারি কমিশনার (ভূমি )ও ইউনিয়নের ভূমি তহসিলদারের প্রতিবেদনে ওই সম্পত্তিতে সরকারি স্বার্থ নেই বলে উল্লেখ করা হয় । 

কিন্তু ২০২৫ সালে দায়িত্বপ্রাপ্ত তহসিলদার আতিয়ার রহমানের প্রতিবেদনে জমিটি অর্পিত ক তফসিলভুক্ত বলে উল্লেখ করা হয়। এবং সীমানা নির্ধারণের প্রয়োজনীয়তার কথা বলা হয়। ভিন্ন ভিন্ন প্রতিবেদনের কারণে মারাত্মক জটিলতা থাকা শর্তেও এবং একাধিক দাবিদার থাকলেও সংশ্লিষ্ট বিভাগ মনগড়া ভাবে জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের নামে সম্পূর্ণ টাকা উত্তোলন করে ভাগ বাটোয়ারা করেন।

এ বিষয় নিয়ে সঠিক তথ্য জানতে সাংবাদিকরা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের কার্যালয়ে যান। প্রথমেই তিনি মোবাইল ফোন এবং ক্যামেরা টেবিলে রাখতে বলেন। এরপর প্রশ্নের মুখে বুম ও ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন তিনি । 

এমনকি সাংবাদিকের মাইক্রোফোন ও ক্যামেরা ধাক্কিয়ে সরিয়ে দেন । সাংবাদিকদের তার কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন। অসৌজন্যমূলক আচরনের পর দ্রুত সরকারি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। হেনেস্তার শিকার সাংবাদিকরা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা সাথে একাধিকবার যোগাযোগ করে ব্যর্থ হয়। অবশেষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহমুদুল হাসানকে বিষয়টি অবগত করেন। 

তিনি বিষয়টি জানার পর সাংবাদিকদের তার কার্যালয় চায়ের আমন্ত্রণ জানিয়ে ফোন কেটে দেন। পরে বিষয় বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামের সাথে কথা বলা হলে, তিনি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করার পরামর্শ দিয়ে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন। 

২০২৪ সালে ৩ অক্টোবর সাদুল্লাপুরে সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে যোগদান করেন জসিম উদ্দিন। এরপর ২৪ মার্চ তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি এবং ২০ এপ্রিল কাউনিয়া উপজেলায় বদলির আদেশ জারি হলেও রহস্যজনক কারণে সাদুল্লাপুর ত্যাগ করেনি তিনি। এ নিয়েও নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19