Saturday, September 19, 2026
PrimeBulletin

World

হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হলো সোনিয়া গান্ধীকে

হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হলো সোনিয়া গান্ধীকে

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধীকে। তবে বড় ধরনের কোনো সমস্যা না থাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল। এরপর সোনিয়াকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গতকাল বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি হতে হয় ৭৯ বছর বয়সী রাজ্যসভার এই সদস্যকে।

এর আগে, গত মার্চ মাসে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় পরীক্ষায় শরীরে সিস্টেমিক ইনফেকশন ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তার চিকিৎসা করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তখন তাকে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়।

তারও আগে রুটিন চেকআপের জন্য তাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের একটি সূত্র বলেছে, সোনিয়া গান্ধী দীর্ঘস্থায়ী কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত বিরতিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসতে হয়।

সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়ায় তার ছেলে রাহুল গান্ধী পূর্ব নির্ধারিত কেরেলা সফর বাতিল করেন। সেখানে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। স্বশরীরে উপস্থিত না হলেও ভিডিও বক্তব্য দেন রাহুল। তিনি জানান, তার মা অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করে তার কার্যসূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58