Saturday, September 19, 2026
PrimeBulletin

অর্থনীতি

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে মিলল যে বার্তা

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে মিলল যে বার্তা

মধ্যপ্রাচ্য সংকট ও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে সৃষ্ট জটিলতার প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগেভাগেই নানা উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই বলেও তিনি দাবি করেন।

প্রতিমন্ত্রী জানান, হরমুজ প্রণালীতে আটকে পড়া কোনো বাংলাদেশি জাহাজ থাকলে তা ছাড়িয়ে দিতে ইরান আশ্বস্ত করেছে। ফলে পরিস্থিতি নিয়ে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের সংকটের সমাধান অবশ্যই আলোচনার মাধ্যমে হওয়া উচিত। সংঘাত বাড়লে শুধু সংশ্লিষ্ট দেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হয়। তাই বাংলাদেশ আলোচনার মাধ্যমে দ্রুত সমঝোতায় পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। লেবাননে বাংলাদেশ মিশনে কর্মরতদের ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে সম্প্রতি নিহত এক বাংলাদেশি নারীর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিভিন্ন গুজবের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29