Saturday, September 19, 2026
PrimeBulletin

World

হরমুজ প্রণালি ‘মার্কিন বাহিনীর কবরস্থান’ হবে-ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি ‘মার্কিন বাহিনীর কবরস্থান’ হবে-ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

ইরানের এক শীর্ষ সামরিক-রাজনৈতিক ব্যক্তিত্ব হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনাদের জন্য ‘কবরস্থান’ হিসেবে পরিণত করার হুমকি দিয়েছেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ী এক বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘দস্যু’ হিসেবে অভিহিত করেন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা বিমানবাহী রণতরী ব্যবহার করে বিশ্বজুড়ে ‘দস্যুতার ভূমিকা’ পালন করছে। তিনি বলেন, “দস্যুদের মোকাবিলার সক্ষমতা আমাদের রয়েছে, এবং যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সামর্থ্যও আছে।”

রেজায়ী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও সামরিক বাহিনীকে কবরস্থানে পরিণত করার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি ইসফাহানে কথিতভাবে ভূপাতিত একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ঘটনাও উল্লেখ করেন।

গত মাসে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনার প্রসঙ্গ টেনেই তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58