Sunday, September 20, 2026
PrimeBulletin

যুক্তরাজ্যের খবর

হরমুজে মার্কিন অবরোধে যুক্তরাজ্যের সমর্থন নেই: স্টারমার

হরমুজে মার্কিন অবরোধে যুক্তরাজ্যের সমর্থন নেই: স্টারমার

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ পরিকল্পনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের অবরোধকে ব্রিটেন সমর্থন করবে না।

তিনি বলেন, যেকোনো চাপ সত্ত্বেও ইরান ইস্যুতে ব্রিটেনকে যুদ্ধে জড়ানো যাবে না। পাশাপাশি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং সম্পূর্ণ সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। স্টারমারের মতে, বিশ্ব অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে এই নৌপথ সচল রাখা জরুরি, এবং এ লক্ষ্যেই যুক্তরাজ্য কাজ চালিয়ে যাবে।

তবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ অঞ্চলে তাদের মাইন অপসারণকারী জাহাজ ও ড্রোন প্রতিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

এক মুখপাত্র জানান, যুক্তরাজ্য নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি সচল রাখতে কাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আগামী সোমবার থেকে ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করবে। তবে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না বলে দাবি করেছে ওয়াশিংটন।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কোনো ধরনের হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে না।

এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়ছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

More

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

2026-06-20 21:08

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

2026-06-20 20:54

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

2026-06-20 20:52

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

2026-06-20 20:49

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

2026-06-20 20:46

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

2026-06-20 20:37