Monday, September 21, 2026
PrimeBulletin

World

হঠাৎ বন্ধ স্পিরিট এয়ারলাইন্স, বাতিল সব ফ্লাইটে বিপাকে হাজারো যাত্রী

হঠাৎ বন্ধ স্পিরিট এয়ারলাইন্স, বাতিল সব ফ্লাইটে বিপাকে হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্রের স্বল্পমূল্যের জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ করেই তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এতে দেশজুড়ে হাজারো যাত্রী বিপাকে পড়েছেন এবং ভ্রমণ পরিকল্পনা ভেঙে পড়েছে।

শনিবার (২ মে) সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে এদিন সকালে ছিল অস্বাভাবিক নীরবতা। টার্মিনালে কোথাও যাত্রীদের লাইন বা কর্মীদের উপস্থিতি দেখা যায়নি। একটি নোটিশে জানানো হয়, স্পিরিট এয়ারলাইন্স তাদের বৈশ্বিক কার্যক্রম বন্ধ করেছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ডিপারচার বোর্ডে বিভিন্ন গন্তব্যের ফ্লাইটের পাশে ‘বাতিল’ লেখা দেখা যায়।

এই আকস্মিক সিদ্ধান্তে বহু যাত্রী না জেনেই বিমানবন্দরে এসে বিপাকে পড়েন। কেউ পারিবারিক জরুরি কাজে, কেউ আবার বিশেষ দিবস উপলক্ষে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন—কিন্তু কোনো পূর্ব নোটিশ ছাড়াই ফ্লাইট বাতিল হওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েন।

প্রায় ৩৪ বছর ধরে পরিচালিত এই এয়ারলাইনটি দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ছিল। দ্বিতীয়বার দেউলিয়া হওয়ার পর কোনো উদ্ধার চুক্তি না হওয়ায় শেষ পর্যন্ত পুরোপুরি কার্যক্রম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। গত ২৫ বছরের মধ্যে এটিই প্রথম ঘটনা, যখন আর্থিক কারণে কোনো বড় মার্কিন এয়ারলাইন বন্ধ হয়ে গেল।

এ পরিস্থিতিতে যাত্রীদের সহায়তায় এগিয়ে এসেছে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, ডেল্টা এয়ার লাইন্স এবং জেটব্লু এয়ারওয়েজ। তারা জরুরি ভাড়া চালু করেছে, যাতে যাত্রীরা দ্রুত বিকল্প ফ্লাইটে যেতে পারেন।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, সরকার অন্যান্য এয়ারলাইনগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী ও কর্মীদের সহায়তায় কাজ করছে। স্পিরিট এয়ারলাইন্স যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে বলেও জানানো হয়েছে।

হঠাৎ এই বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনেক যাত্রী এখনো অনিশ্চয়তায় রয়েছেন এবং বিকল্প ব্যবস্থা খুঁজতে ব্যস্ত সময় পার করছেন।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58