Saturday, September 19, 2026
PrimeBulletin

World

ইরান ইস্যুতে চীনকে সতর্ক করলেন ট্রাম্প, শুল্ক আরোপের হুঁশিয়ারি

ইরান ইস্যুতে চীনকে সতর্ক করলেন ট্রাম্প, শুল্ক আরোপের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ইস্যুতে চীনকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে। যদিও এসব তথ্যকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প, তবে তিনি বেইজিংকে সতর্ক করে দিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তাদের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তার এই সতর্কবার্তার তালিকায় চীনও রয়েছে।

ট্রাম্প আরও বলেন, চীনের সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা গুরুতর পরিণতি ডেকে আনবে এবং যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে।

অন্যদিকে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন নাকি ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা তৃতীয় দেশের মাধ্যমে গোপনে সরবরাহ করা হতে পারে।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করেনি এবং এ সংক্রান্ত খবর সঠিক নয়।

সূত্র: এনডিটিভি

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58