Friday, September 18, 2026
PrimeBulletin

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গত ২০২৫ সালের জুন মাসের যুদ্ধকালীন সময়ে ওই সেনা ইরানের হয়ে গোয়েন্দাগিরি ও গুপ্তচরবৃত্তির কাজে লিপ্ত ছিলেন।

আইডিএফ-এর হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, বিষয়টি জানার পর দেশটির একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা একযোগে তদন্তে নামে। সামরিক পুলিশ, ইসরায়েলি পুলিশ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত -এর যৌথ তদন্তে ওই সেনার বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অকাট্য প্রমাণ মেলে।

তদন্তে দোষী প্রমাণিত হওয়ার পর সামরিক আদালত তাকে এই দণ্ডাদেশ প্রদান করে। তবে নিরাপত্তার স্বার্থে দণ্ডপ্রাপ্ত ওই সেনার নাম বা তার দেওয়া তথ্যের বিবরণ প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58