Sunday, September 20, 2026
PrimeBulletin

World

ইরানের পূর্বশর্ত না মানলে শেষ মুহূর্তে বাতিল হতে পারে আলোচনা

ইরানের পূর্বশর্ত না মানলে শেষ মুহূর্তে বাতিল হতে পারে আলোচনা

ইরানের পূর্বশর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ মুহূর্তে বাতিল হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টিভি ও সংবাদমাধ্যম ইরিন।

আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের বৈঠকে বসার কথা আছে। আলোচনার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদল ইসলামাবাদে এসে পৌঁছেছেন। তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকও করেছেন।

সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিক ইসলামাবাদ থেকে জানিয়েছেন, ইরানের রাষ্ট্রায়ত্ত্ব টিভিতে বলা হচ্ছে, তাদের পূর্বশর্ত না মানলে কোনো আলোচনা হবে না। পূর্বশর্তগুলো রেডলাইন।

ইরান বলছে, যে আলোচনা ইরানের স্বার্থ, দাবি এবং রেডলাইনকে নিশ্চিত করবে না সেটি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়াও একটি ‘অর্জন’ হিসেবে বিবেচিত হবে।

গতকাল ইরানের স্পিকার বাঘের ঘালিবাফ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানান, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ততক্ষণ আলোচনা শুরু করবেন না, যতক্ষণ লেবাননে ইসরায়েল হামলা বন্ধ না করবে এবং তাদের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ছেড়ে না দেবে।

প্রথমে ইরানিদের জব্দকৃত সম্পদ ছাড়ের শর্ত মানার কথা শোনা গেলেও; এখন যুক্তরাষ্ট্র বলছে অন্য কথা। ফলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে যাওয়া দুই দেশের আলোচনা আবারও শঙ্কায় পড়েছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, কাতার এবং বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকে থাকা ইরানিদের অর্থ ছাড়ের কোনো অনুমতি তারা দেননি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, মার্কিনিরা তাদের এ শর্ত মেনেছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58