Saturday, September 19, 2026
PrimeBulletin

World

‘ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার পরিকল্পনা করছে এপস্টেইন গ্যাং’

‘ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার পরিকল্পনা করছে এপস্টেইন গ্যাং’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ৯/১১ নামে পরিচিত। সেরকম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়ে ইরানকে ফাঁসাতে ‘এপস্টেইন চক্র’ ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি।

রোববার (১৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি শুনেছি, এপস্টেইন গ্যাংয়ের বাকি সদস্যরা ৯/১১-এর মতো একটি ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।’

লারিজানি যোগ করেন, ‘ইরান মৌলিকভাবেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধী এবং মার্কিন জনগণের সঙ্গে আমাদের কোনও যুদ্ধ নেই।’

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের মধ্যেই মার্কিন সরকারের বিপুলসংখ্যক গোপন নথি প্রকাশিত হয়েছে। এসব নথিতে জেফরি এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের সম্পর্কের তথ্য রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও যৌন অপরাধী এপস্টেইনের গভীর সম্পর্কের বিষয়টি প্রকাশ্য এসেছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলের মূল ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনা পাল্টা আঘাত হেনেছে ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে দেশটি।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58