Saturday, September 19, 2026
PrimeBulletin

World

ইসরায়েলে যেকোনো সময় হামলা চালাতে পারে ইরান: গালিবাফ

ইসরায়েলে যেকোনো সময় হামলা চালাতে পারে ইরান: গালিবাফ

ইসরায়েলের লেবাননে চলমান হামলার প্রেক্ষাপটে সরাসরি সংঘাতে জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইরান শুধু আলোচনা প্রক্রিয়া থেকে সরে আসবে না, বরং শত্রুকে সরাসরি মোকাবিলা করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “আমরা শুধু আলোচনার পথ বন্ধ করবো না, প্রয়োজনে সরাসরি শত্রুর মুখোমুখিও হবো।”

তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করে দাবি করেন, “তারা যুদ্ধবিরতি মেনে চলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয় এবং সংলাপেও বিশ্বাস করে না। লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন ও নৌ অবরোধের মাধ্যমে তারা দেখিয়েছে, তারা কেবল শক্তির ভাষাই বোঝে।”

গালিবাফ আরও অভিযোগ করেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আঞ্চলিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

তার ভাষায়, “ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং আজ ইসরায়েলি শাসনের প্রতি আমেরিকার সবুজ সংকেত—এ দুটিই এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।”

গালিবাফের এ মন্তব্য এমন এক সময়ে এলো, যখন বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও অস্থির হয়ে উঠছে। তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে ইরান তার অবস্থান আরও কঠোর করতে পারে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58