Sunday, September 20, 2026
PrimeBulletin

World

ইসরায়েলের একাধিক গোয়েন্দা দপ্তরে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলের একাধিক গোয়েন্দা দপ্তরে ইরানের ড্রোন হামলা

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক ও গোয়েন্দা স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান।

শনিবার (১৪ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) উচ্চপদস্থ গোয়েন্দা ইউনিট ‘ইউনিট ৮২০০’ এবং সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’-কে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে (ইসরায়েল) অবস্থিত বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ড্রোন আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে- ইউনিট ৮২০০ ইসরায়েলের প্রধান সাইবার অপারেশন ও তথ্য বিশ্লেষণ কেন্দ্র, আমান ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তরের সদর দপ্তর, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রসমূহ, ইসরায়েলি যুদ্ধবিমানের একাধিক জমায়েত স্থল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক অবস্থানে বড় ধরনের হামলা শুরু করে। ওই হামলায় ইরানে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। এরই পাল্টা জবাবে ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে সাফ জানানো হয়েছে, "তাদের বীর নেতা এবং দেশপ্রেমিক কমান্ডারদের রক্তের প্রতিশোধ নিতে এই অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দখলদার বাহিনীর দম্ভ চূর্ণ করতে ইরানের সামরিক বাহিনী তাদের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে।"

বিশ্লেষকদের মতে, এই ড্রোন হামলার মাধ্যমে দুই পক্ষের সংঘাত এক নতুন ও চরম বিপজ্জনক মোড় নিল, যা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58