Wednesday, July 22, 2026
PrimeBulletin

Sports

ইতিহাস গড়েও লিঙ্গবৈষ্যমের শিকার প্রথম নারী কোচ

ইতিহাস গড়েও লিঙ্গবৈষ্যমের শিকার প্রথম নারী কোচ

ফুটবলবিশ্বে ইতিহাস গড়ে গত রবিবার জার্মান বুন্দেসলিগার দল ইউনিয়ন বার্লিনের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৩৪ বছর বয়সী মারি লুইস ইটা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে কোনো পুরুষ দলের কোচের দায়িত্ব পেলেন। তবে এই ঐতিহাসিক অর্জনের পরপরই স্যোশাল মিডিয়ায় ভয়াবহ লিঙ্গবৈষ্যমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছেন তিনি।

ইউনিয়ন বার্লিনের ডিরেক্টর অব ফুটবল হর্স্ট হেল্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে লজ্জাজনক ও উন্মাদনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের এই ধরনের নিচু মানসিকতা নিয়ে কথা বলতে হচ্ছে, তা ভাবতেই অবাক লাগে। মারি লুইস একজন অত্যন্ত দক্ষ ও নেতৃত্বসম্পন্ন কোচ। তার মেধা ও যোগ্যতার ওপর আমাদের ১০০ ভাগ আস্থা রয়েছে।’

মারি লুইস কেবল একজন নারী বলেই এই পদে আসেননি, তার ক্যারিয়ারের রেকর্ডই তাকে যোগ্য করে তুলেছে। জার্মানির সাবেক এই ফুটবলার টারবাইন পটসডামের হয়ে নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইউনিয়ন বার্লিনের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে তার রয়েছে দারুণ সাফল্য।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে তিনি বুন্দেসলিগার প্রথম নারী সহকারী কোচ হয়ে ইতিহাস গড়েছিলেন।

বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। ১৮ দলের লিগে তারা ১১ নম্বর স্থানে থাকলেও গত ১৪ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। এই সংকটময় মুহূর্তে মারি লুইসের ওপরই ভরসা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। হেল্টের মতে, তিনি খুব দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেন এবং ক্লাবের প্রতিটি অলিগলি ও খেলোয়াড়দের মানসিকতা তার আয়ত্বের মধ্যেই রয়েছে।

More

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47