Monday, September 21, 2026
PrimeBulletin

Bangladesh

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির উদ্যোগে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) রাজধানী মালেতে একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং জাতীয় জীবনে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। সভাপতির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ, আদর্শ ও কর্মময় জীবন আমাদের রাজনৈতিক প্রেরণার অন্যতম উৎস। তাদের আদর্শ ধারণ করে জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে অবস্থান করেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহ-সভাপতি শাহ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক জামালসহ অন্যান্য নেতারা।

স্মরণসভা ও দোয়া মাহফিলে মালদ্বীপ বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

More