রোববার বিকালে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন ১৪নং ওয়ার্ড, রায়েরমহল (মুন্সিপাড়া) সাকিনস্থ সরদার ইউসুফ আলীর বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গ্রেফতার পরবর্তী আসামি বিল্লাল সিপাই ওরফে বিল্লু এর বসতঘরে তল্লাশী চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিল্লাল সিপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যার চেষ্টা মামলাসহ মোট চারটি মামলার তথ্য রয়েছে।