Saturday, September 19, 2026
PrimeBulletin

সারা দেশ

খুলনায় বাড়িতে ঢুকে ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

খুলনায় বাড়িতে ঢুকে ৩ জনকে  কুপিয়ে হত্যার চেষ্টা

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোর রাত ৫ টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তারা সকলেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা সদর থানাী সেকেন্ড অফিসার এসআই সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে।

এ ঘটনার পর পুলিশ ওই এলাকার জেল কামালের ছেলে সুমনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, খুলনার জোড়াগেট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার বাসিন্দা সূর্যগাছের বাড়িতে ভোর রাত ৫ টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় তারা ওই তিনজনকে প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

তাদের ডাক চিৎকারে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এর আগে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখান থেকে সুমন নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশ।

স্থানীয়রা আরও জানায়, হামলার ঘটনার সাথে ফারুখ শিকদার ও জিম সাদী নামে দু'জন দুর্বৃত্ত জড়িত আছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের নেতৃত্বে প্রায় এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রায় এ সব ঘটনা ঘটলে পুলিশকে জানিয়ে কোনো ফল হয়নি।

এসআই সাত্তার আরও জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশ অভিযান শুরু করেছে।

 

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19