Wednesday, July 22, 2026
PrimeBulletin

অর্থনীতি

কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে

কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে

মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রস্তাবনা অনুযায়ী ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ওপর কোনো অগ্রিম আয়কর দিতে হবে না।

প্রস্তাবিত নিয়মে বলা হয়েছে, ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলে বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই নতুন কর কাঠামো যুক্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০টি।

বর্তমানে মোটরসাইকেল মালিকদের অগ্রিম আয়কর দিতে হয় না। শুধু এককালীন রেজিস্ট্রেশন ফি এবং প্রতি দুই বছর পরপর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

৫০ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি প্রায় ৯ হাজার ২৯১ টাকা এবং ১২৫ সিসির বেশি হলে প্রায় ১১ হাজার ৭৬৪ টাকা। এরপর প্রতি দুই বছরে কিস্তিভিত্তিক রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, মোটরসাইকেলকে করের আওতায় আনা হলে করজাল সম্প্রসারিত হবে এবং অন্যান্য খাতের ওপর চাপ কিছুটা কমবে।

অন্যদিকে বিদ্যমান আয়কর আইনে ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা তাদের অগ্রিম আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করতে পারেন।

 

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29