Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অননুমোদিত বাল্কহেড জব্দ

চট্টগ্রামের কর্ণফুলি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯টি অননুমোদিত বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় বাল্কহেডগুলোর মালিকপক্ষের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২২ মে) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের কর্ণফুলি চ্যানেলে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে গত ১১ মে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে অভ্যন্তরীণ নৌরুটে বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য পরিবহনে নিয়োজিত কোস্টার, লাইটার ও ট্যাংকারের নিরাপদ চলাচলের স্বার্থে বহিঃনোঙ্গরসহ কর্ণফুলি চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) কোস্টগার্ড পূর্ব জোন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে কর্ণফুলি নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পরে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্কহেডগুলোর মালিকদের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে বাল্কহেড ও সংশ্লিষ্ট ক্রুদের ছেড়ে দেওয়া হয়।

কোস্টগার্ড জানিয়েছে, চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19