Sunday, September 20, 2026
PrimeBulletin

World

কুয়েত ও আমিরাতে ইরানের ড্রোন হামলা

কুয়েত ও আমিরাতে ইরানের ড্রোন হামলা

কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলায় ক্ষতি হয়েছে। তিনটি ড্রোন বিমানবন্দরটিতে আঘাত হানে। গত ২৪ ঘণ্টায় আরও ১৪টি শত্রু ড্রোন কুয়েতের আকাশসীমায় প্রবেশ করলেও এর মধ্যে আটটি ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলজুড়ে ইরানের হামলায় এখন পর্যন্ত ছয়জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

তাদের তথ্য অনুযায়ী, এসব হামলায় ইরান ২৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬০৬টি ড্রোন ব্যবহার করেছে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে এসব হামলার ঘটনা ঘটল।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৫২তম ও ৫৩তম ধাপের অভিযান চালানোর কথা জানায়। পরে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, এসব হামলায় ইসরায়েল এবং ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করা হয়েছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58