Sunday, September 20, 2026
PrimeBulletin

World

কুয়েতে হামলা: ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলকে দায়ী করে নিন্দা জানালো

কুয়েতে হামলা: ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলকে দায়ী করে নিন্দা জানালো

উপসাগরীয় দেশ কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে শুক্রবার হামলার ঘটনা ঘটেছে। একই দিনে দেশটির একটি তেল পরিশোধনাগারেও হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ হামলা ইরানের দ্বারা পরিচালিত হয়েছে বলে খবর প্রকাশিত হলেও, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এই দাবি প্রত্যাখ্যান করেছে।

তারা জানিয়েছে, হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

বিপ্লবী গার্ডের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের পানি পরিশোধন কেন্দ্রে ইসরায়েলের এই “অবৈধ ও নজিরবিহীন হামলা” তাদের নীচতা ও হীনমন্যতার প্রমাণ। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। তারা স্পষ্ট করে জানিয়েছে, এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি, সেনা সদস্য এবং অধিকৃত ফিলিস্তিনের ভেতরের ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলো এখন তাদের লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58