Sunday, September 20, 2026
PrimeBulletin

World

কুয়েতে আটকে পড়া প্রবাসীদের দেশে আনার জন্য বিকল্প রুট চালু

কুয়েতে আটকে পড়া প্রবাসীদের দেশে আনার জন্য বিকল্প রুট চালু

যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আকাশপথ বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য বিকল্প উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়েত সরকারের আকাশসীমা বন্ধ থাকার কারণে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে না। এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে বিকল্প রুট চালু করা হচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে কুয়েত এয়ারওয়েজকে দাম্মামের মাধ্যমে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। তবে সৌদি আরবে প্রবেশের জন্য ট্রানজিট ভিসা বা বিশেষ অনুমতি প্রয়োজন হবে। দূতাবাস এ প্রক্রিয়াকে সহজ করার জন্য কুয়েত এয়ারওয়েজ, জাজিরা এয়ারওয়েজ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করছে।

জাজিরা এয়ারওয়েজ ইতোমধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীদের বাসে কুয়েত-সৌদি সীমান্ত পার করিয়ে কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানে পৌঁছে দিচ্ছে। দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য একই ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাদের জরুরি ভিত্তিতে যাতায়াত প্রয়োজন, তাদের জন্য স্থলপথে সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছানোর ট্রানজিট ভিসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ দূতাবাস

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58