Sunday, September 20, 2026
PrimeBulletin

Sports

লিভারপুল ম্যাচ দেখতে এসে অসুস্থ, হাসপাতালে ম্যানইউর কিংবদন্তি কোচ

লিভারপুল ম্যাচ দেখতে এসে অসুস্থ, হাসপাতালে ম্যানইউর কিংবদন্তি কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন লিভারপুলের বিপক্ষে ম্যাচ দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোববার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরুর আগে অসুস্থবোধ করলে সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, প্রাথমিক চিকিৎসার পর জরুরি কিছু না হলেও নিরাপত্তার অংশ হিসেবে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০১৩ সালে কোচিং থেকে অবসর নেওয়ার পরও নিয়মিতই ডিরেক্টরস বক্সে বসে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ উপভোগ করেন ফার্গুসন। এদিনও সেই উদ্দেশ্যেই স্টেডিয়ামে এসেছিলেন তিনি।

১৯৮৬ সালে অ্যাবারডিন ছাড়ার পর ইউনাইটেডের দায়িত্ব নেন ফার্গুসন। তার অধীনে ক্লাবটি ১৩টি প্রিমিয়ার লিগ ও ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৩৮টি ট্রফি জিতে ইংলিশ ফুটবলে আধিপত্য প্রতিষ্ঠা করে।

এর আগে ২০১৮ সালের মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হয়েছিলেন এই কিংবদন্তি কোচ। পরে সুস্থ হয়ে মাঠে ফিরলে ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের দাঁড়িয়ে অভিবাদন পান তিনি।

এদিন ম্যাচটি আর দেখা হয়নি ফার্গুসনের। ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে লিভারপুলকে হারিয়ে দুই মৌসুম পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরার পথ নিশ্চিত করে।

ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক ফার্গুসনের শারীরিক অবস্থা নিয়ে বলেন, “আমার কাছে নতুন কোনো তথ্য নেই। ম্যাচের আগে বিষয়টি জেনেছি। তার অসুস্থতার খবরে খারাপ লেগেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

More

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

Sports

আর্জেন্টাইন ফুটবলারদের ‘বিতর্কিত’ ব্যানারকাণ্ড নিয়ে যা বলল ফিফা

ফিফার নিয়মে মাঠে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উসকানিমূলক বার্তা প্রদর্শন করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নীতি ভে...

2026-07-17 11:53

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

Sports

বিশ্বকাপ ফাইনালের রেফারি চূড়ান্ত, মেসি-ইয়ামালের সঙ্গে রেকর্ড কেমন

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচকে প্রধান করে আসন্ন বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়াল প্যানেল ঘোষণা করেছে ফিফা। শির...

2026-07-17 09:33

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47