Tuesday, July 21, 2026
PrimeBulletin

যুক্তরাজ্যের খবর

লন্ডনে অর্থপাচার চক্রের দুই সদস্যের কারাদণ্ড

লন্ডনে অর্থপাচার চক্রের দুই সদস্যের কারাদণ্ড

লন্ডনে আন্তর্জাতিক অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন ৪৩ বছর বয়সী আলী রাজা ও ৪২ বছর বয়সী আদিল আসলাম।

সিটি অব লন্ডন পুলিশ জানিয়েছে, দীর্ঘ তদন্ত শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আলী রাজাকে চার বছর আট মাস এবং আদিল আসলামকে দুই বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা নির্ধারণের ক্ষেত্রে তাঁদের দোষ স্বীকারের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি ইলেকট্রনিক ট্যাগের আওতায় কাটানো সময়ও সাজার মেয়াদ থেকে সমন্বয় করা হয়েছে।

তদন্তে জানা যায়, আলী রাজা ও আদিল আসলাম এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক মাদক চক্র ও বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখতেন। পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে অবস্থিত একটি মানি সার্ভিস ব্যবসার আড়ালে তাঁরা অর্থপাচারের নেটওয়ার্ক পরিচালনা করতেন।

সিটি অব লন্ডন পুলিশ ও ন্যাশনাল ক্রাইম এজেন্সির যৌথ অভিযান ‘অপারেশন ভেনেটিক’-এর আওতায় এনক্রোচ্যাট থেকে উদ্ধার করা বার্তার সূত্র ধরে তাঁদের শনাক্ত করা হয়।

তদন্তকারীরা জানান, ২০২০ সালের মার্চ থেকে জুন- এই তিন মাসে চক্রটি প্রায় ১ কোটি ৪০ লাখ পাউন্ড অবৈধ অর্থ পাচার ও বৈধ অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করিয়েছে। তবে গোয়েন্দাদের ধারণা, ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের জুন পর্যন্ত আলী রাজার নিয়ন্ত্রণাধীন নেটওয়ার্কটি ১৯ কোটি পাউন্ডের বেশি অর্থ স্থানান্তর বা পাচারের সঙ্গে জড়িত ছিল।

তদন্তে আরও জানা যায়, বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠী, যার মধ্যে রুশ অপরাধী চক্রও ছিল, তারা নগদ অর্থ আলী রাজার কাছে হস্তান্তর করত। পরে ওই অর্থ মানি সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে বৈধ আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হতো।

২০২০ সালের জুনে লন্ডনের ওয়ালথামস্টো এলাকার একটি ভূগর্ভস্থ কার পার্ক থেকে আলী রাজাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে নগদ ১ লাখ ৫০ হাজার পাউন্ড পাওয়া যায়, যা তিনি বিশেষ ধরনের মানি বেল্টে লুকিয়ে রেখেছিলেন।

পরবর্তী সময়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে অভিযান চালিয়ে পুলিশ আরও ১৩ লাখ পাউন্ড নগদ অর্থ, ৩ লাখ মার্কিন ডলার এবং সেফটি ডিপোজিট বক্সে রাখা বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য সম্পদ জব্দ করে। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ পাউন্ড মূল্যের নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

সিটি অব লন্ডন পুলিশের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম টিমের ডিটেকটিভ ইন্সপেক্টর ওয়েলার বলেন, কোভিড-১৯ মহামারির সময় বিশ্বজুড়ে লকডাউন চলাকালে এই চক্রটি গোপন যোগাযোগব্যবস্থা ব্যবহার করে অপরাধলব্ধ অর্থ বৈধ করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, অর্থপাচারের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীগুলো তাদের অবৈধ কর্মকাণ্ডের আর্থিক ভিত্তি শক্তিশালী করে। এই অভিযানের ফলে লন্ডনের অবৈধ আর্থিক নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হানা সম্ভব হয়েছে।

More

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

2026-06-20 21:08

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

2026-06-20 20:54

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

2026-06-20 20:52

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

2026-06-20 20:49

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

2026-06-20 20:46

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

2026-06-20 20:37