Tuesday, July 21, 2026
PrimeBulletin

সারা দেশ

মীরসরাইয়ে ১৩ তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তির সনদপত্র ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে ১৩ তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তির সনদপত্র ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার ২৯ বছর পূর্তি ও ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গুলশান আরা ফাউন্ডেশনের সৌজন্যে ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মোহাম্মদিয়া মাদরাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি গোলাম মোর্তুজা ভূঁইয়া'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম নোমান, ১৩তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর পরীক্ষা নিয়ন্ত্রক অসীম কুমার দত্ত, কদমতলা ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রেদোয়ানুল হক, বীর মুক্তিযুদ্ধা নুর মোহাম্মদ, জাগ্রত প্রতিভার উচ্চ পরিষদ সদস্য নুরের সোবহান, আজহারুল হক চৌধুরী হারুন, আনোয়ার হোসেন, খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দোস্ত মোহাম্মদ, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, বসুন্ধরা সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদোয়ান, সেতু সংঘের সহসভাপতি

রিগান বড়ুয়া, প্রজন্ম মিরসরাই সাবেক সভাপতি রহিম উদ্দিন, অনির্বাণ যুব সংঘের সভাপতি সরোয়ার উদ্দিন, বিডিক্লিন মিরসরাই'র উপসমন্বয়ক নুর নবী, সমাজকর্মী আব্দুল্লাহ প্রমুখ।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে ১৫ জন করে সর্বমোট ৬০ জনকে পুরস্কার, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর ১৩ তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ১১ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19