Monday, September 21, 2026
PrimeBulletin

সারা দেশ

মহান স্বাধীনতা দিবসে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে ২৫শে মার্চ রাত ১১টা থেকেই রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন সদস্যরা। পরে রাত ১১টা ৩০ মিনিটে ক্লাব প্রাঙ্গণ থেকে এক র‍্যালি নিয়ে তারা রাজশাহী কলেজ শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এর নেতৃত্বে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ক্লাবের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এসময় নেতৃবৃন্দ জানান, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আদর্শকে সমুন্নত রাখতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। এবারের কর্মসূচিতে ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করা হয়।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19