Wednesday, November 18, 2026
PrimeBulletin

রাজনীতি

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন আফরোজা আব্বাস

মির্জা আব্বাসের সর্বশেষ অবস্থা জানালেন আফরোজা আব্বাস

ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।

মির্জা আব্বাসের প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতার পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। এর চারদিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে নেয়া হয় সিঙ্গাপুরে।

সেখানে একমাস চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি হলে তাকে নেওয়া হয় মালয়েশিয়ার প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে। বর্তমানে সেখানেই নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন প্রবীণ এই রাজনীতিবিদ।

More

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

2026-07-12 18:39

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

2026-07-09 23:17

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

2026-07-07 13:19

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচা...

2026-07-03 23:04