Tuesday, July 21, 2026
PrimeBulletin

World

পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে কিনা, জানাল ইরান

পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে কিনা, জানাল ইরান

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নৌ-অবরোধ বলবৎ থাকা পর্যন্ত পাকিস্তানে কোনো আলোচনা দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ বহাল থাকবে, ততদিন কোনো প্রকার সমঝোতা বা আলোচনায় অংশ নেবে না তেহরান।


তাসনিম নিউজ জানায়, ইরানি প্রতিনিধি দল বিষয়টি অত্যন্ত স্পষ্ট করেছে। তাদের দাবি, হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোতে আমেরিকার এই অবৈধ অবরোধ শান্তি আলোচনার পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এই অবরোধকে একটি ‘আগ্রাসন’ হিসেবে দেখছে তেহরান। তাদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে ট্রাম্প প্রশাসন যদি এই কঠোর অবস্থান থেকে সরে না আসে, তবে আলোচনার টেবিলে বসার কোনো সুযোগ নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন চুক্তির জন্য চাপ দেওয়া হলেও ইরান তার আগের অবস্থানে অনড় রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, নৌ-অবরোধের ইস্যুতে তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইরানের এই কঠোর মনোভাবের ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমার পরিবর্তে আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04