Sunday, September 20, 2026
PrimeBulletin

World

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

পারমাণবিক প্রতিরোধই বৈশ্বিক যুদ্ধ ঠেকিয়ে রেখেছে: রাশিয়া

বিশ্বজুড়ে আঞ্চলিক ও বৈশ্বিক সংঘাতের ঝুঁকি ক্রমেই বাড়ছে এবং পারমাণবিক প্রতিরোধই বর্তমানে বড় ধরনের যুদ্ধ ঠেকিয়ে রাখার একমাত্র কার্যকর শক্তি বলে মন্তব্য করেছে রাশিয়া। বুধবার (২৪ জুন) ১২তম আন্তর্জাতিক প্রিমাকভ রিডিংস ফোরামে বক্তব্য দিতে গিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।

পেসকভ বলেন, বাস্তবে পারমাণবিক প্রতিরোধ ছাড়া এখন পৃথিবীতে আর কিছুই অবশিষ্ট নেই। এই শক্তিই কেবল বৈশ্বিক যুদ্ধ প্রতিরোধ করছে, যদিও এটি আঞ্চলিক সংঘাত ঠেকানোর নিশ্চয়তা দেয় না।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আঞ্চলিক সংঘাতের সামগ্রিক সম্ভাবনা বাড়ছে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

পেসকভ আরও বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির ফলে ভবিষ্যতে এমন নতুন ধরনের অ-পারমাণবিক অস্ত্রব্যবস্থা তৈরি হতে পারে, যেগুলোর ধ্বংসক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমতুল্য হবে।

শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) এবং সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, মস্কো এসব উদ্যোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এর আগে মঙ্গলবার প্রিমাকভ রিডিংস ফোরামের উদ্বোধনী বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া আন্তর্জাতিক আইনের সর্বজনীনভাবে বাধ্যতামূলক নীতিমালা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিসংবাদিত কর্তৃত্ব, রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্মান, সমতা ও নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

সূত্র : তাস ও সিনহুয়া

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58