Monday, September 21, 2026
PrimeBulletin

World

রাশিয়া–ইরানের তেল কেনায় ছাড় বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, চাপে ভারত

রাশিয়া–ইরানের তেল কেনায় ছাড় বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র, চাপে ভারত

রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা-ছাড় আর বাড়াবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতের ওপর, যা এতদিন এই সুবিধার প্রধান ব্যবহারকারী ছিল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতার মধ্যেও এই ছাড়ের কারণে রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখতে পেরেছিল ভারত। তবে নতুন সিদ্ধান্তে সেই সুযোগ কার্যত বন্ধ হতে যাচ্ছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা যায়, নিষেধাজ্ঞা শিথিল থাকার সময় ভারত রাশিয়া থেকে প্রায় ৩ কোটি ব্যারেল তেল আমদানির জন্য অর্ডার দেয়। এর আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ভারতীয় তেল শোধনকারী প্রতিষ্ঠানগুলো—যেমন রিলায়েন্স—রাশিয়ার রসনেফট ও লুকওইলের কাছ থেকে তেল সংগ্রহ করেছিল।

বুধবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, রাশিয়ার তেলের ওপর দেওয়া সাধারণ লাইসেন্স নবায়ন করা হবে না। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের তেলের ক্ষেত্রেও।

এর আগে গত ১১ মার্চ যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তর ভারতীয় তেল শোধনাগারগুলোকে সমুদ্রে ভাসমান রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কেনার অনুমতি দিয়েছিল। পরে ইরানের তেল কেনার ক্ষেত্রেও সাময়িক ছাড় দেওয়া হয়।

রাশিয়ার তেল কেনার অনুমতির মেয়াদ ছিল ১১ এপ্রিল পর্যন্ত এবং ইরানের ক্ষেত্রে তা ১৯ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন করে মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে ভারতের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58