Tuesday, July 21, 2026
PrimeBulletin

World

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

ফ্রান্সে চলমান তাপপ্রবাহে রেকর্ড পর্যায়ে পৌঁছেছে তাপমাত্রা। এমন পরিস্থিতি দেশজুড়ে আয়োজিত একটি সংগীত উৎসবে মদ পান নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২১ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্রান্সে প্রতি বছর ‘ফেত দ্য লা মুসিক’ উৎসবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে উদযাপন করে। তবে বর্তমানে ফ্রান্সের ৩৫টি বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। এর ফলে সরকার রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকাতে মদ পান নিষিদ্ধ ঘোষণা করেছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর কার্যালয় বলেছে, রাষ্ট্র এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আয়োজিত সকল অনুষ্ঠানে মদ সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে প্যারিস হয়ে বারগান্ডি পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪১ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা। সোমবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এমনকি তাপমাত্রা ঐতিহাসিক রেকর্ড গড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। 

সরকার মদপান কমিয়ে আনার আহ্বান জানিয়ে বলেছে, জরুরি ও স্বাস্থ্যসেবার ওপর চাপ কমাতে এবং চিকিৎসকদের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষের সেবায় মনোনিবেশ করার সুযোগ দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটিতে কয়েকদিনের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে কয়েক ডজন ট্রেন বাতিল এবং স্কুলে ক্লাস বন্ধ রাখা হয়েছে।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ মেটিও-ফ্রান্স বলেছে, তাপপ্রবাহ কতদিন চলবে নিশ্চিত করে জানানো সম্ভব হয়নি। এতে দেশের জনসংখ্যার প্রায় তিন-চতুর্থাংশ এই গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে। নগরবাসী ও পর্যটকদের স্বস্তি দিতে কর্তৃপক্ষ রাজধানীর পার্ক ও বাগানগুলো রাতভর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ৪০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর গ্রীষ্মের সবচেয়ে দীর্ঘতম দিনে ‘ফেত দ্য লা মুসিক’ উৎসব পালন করা হয়। গত বছর প্যারিসে এই উৎসবে প্রায় ২০ লাখ মানুষ যোগ দিয়েছিলেন।

সূত্র:  বিবিসি

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04