Saturday, September 19, 2026
PrimeBulletin

World

শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ

শঙ্কায় পড়লেন থালাপতি বিজয়, সমর্থন তুলে নিলো মুসলিম লীগ

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়েল শপথগ্রহণ অনিশ্চয়তায় পড়ে গেছে। তাকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) সমর্থন জানিয়েও সেটি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া ভিসেকে নামে আরেকটি দল সমর্থন দিয়েও সেটি রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, মুসলিম লীগ থালাপতির দলের সঙ্গে জোট করার বদলে বর্তমান ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের আসন সংখ্যা দুটি। অপরদিকে ভিসেকে নামে দলটি জিতেছে দুটি আসন। থালাপতিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েও রাজ্যপালকে তারা কোনো চিঠি দেয়নি। জানা গেছে, দলটি তাদের মতামত পরিবর্তন করছে।

তারা এখন সেখানকার উপমুখ্যমন্ত্রী পদ দাবি করছে। এ পদ না দিলে জোট করা থেকে বিরত থাকবে তারা।

এখন ভিসেকে ও মুসলিম লীগ সমর্থন না দেওয়ায় থালাপতি বিজয়ের দলের নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা ১১৮ হয়নি। ফলে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

এরআগে শুক্রবার সন্ধ্যায় সেখানকার রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। ওই সময় রাজ্যপাল তাকে জানান, তিনি সরকার গঠনের জন্য তাকে আমন্ত্রণ জানাতে পারবেন না। কারণ তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি।

সূত্র: জি নিউজ

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58