Sunday, September 20, 2026
PrimeBulletin

Bangladesh

স্পিকারের স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

স্পিকারের স্ত্রীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ এপ্রিল) বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী সবার সঙ্গে একই কাতারে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

More