Sunday, September 20, 2026
PrimeBulletin

যুক্তরাজ্যের খবর

স্টারমারের প্রতি অনাস্থা : পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

স্টারমারের প্রতি অনাস্থা : পদত্যাগ করলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়েছেন ওয়েস স্ট্রিটিং। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি চিঠির মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ হিসেবে স্ট্রিটিং উল্লেখ করেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বের ওপর তিনি ‘আস্থা হারিয়েছেন’।

নিজের অব্যাহতিপত্রে তিনি লিখেছেন, “কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর আমার আর কোনো আস্থা নেই। এই অবস্থায় সরকারের অংশ হয়ে থাকাটা হবে নীতিহীন এবং সম্মানহানিকর কাজ।”

যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। তারপর থেকেই দলের ভেতরে চাপে আছেন প্রধানমন্ত্রী স্টারমার। ইতোমধ্যে তার প্রতি অনাস্থা জানিয়ে ইতোমধ্যে পদত্যাগ করেছেন ৪ জন সহকারী মন্ত্রী। সর্বশেষ পদত্যাগ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ। বৃহস্পতিবার তাকে অনুসরণ করলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী স্ট্রিটিং।

তবে ওয়েস স্টিটিংয়ের এই আকস্মিক পদত্যাগ যুক্তরাজ্যের বর্তমান রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং স্টারমার প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে স্টারমারকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির ৮৬ জন এমপি।

সূত্র : বিবিসি বাংলা

More

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

যুক্তরাজ্যের খবর

শীর্ষ বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য ভিসা শিথিলের প্রস্তাব ওয়েস স্ট্রিটিংয়ের

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের জন্য আরও সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং।...

2026-06-20 21:08

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ৬ লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের পরিকল্পনা রিফর্ম ইউকের, বিতর্ক

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক বহিষ্কার অভিযান চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে রিফর্ম ইউকে। দলের চেয়ারম্যান জ...

2026-06-20 20:54

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

যুক্তরাজ্যের খবর

ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে নতুন উদ্যোগ স্টারমারের, রাজনৈতিক অঙ্গনে জল্পনা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পথে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্ট...

2026-06-20 20:52

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

যুক্তরাজ্যের খবর

মেলোনি ও জেলেনস্কির কুশল বিনিময়ের মুহূর্ত নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি একটি আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...

2026-06-20 20:49

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যের খবর

স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে

যুক্তরাজ্যে স্বাস্থ্যগত কারণে ইউনিভার্সাল ক্রেডিট ভাতা গ্রহণকারীর সংখ্যা রেকর্ড ৩৫ লাখে পৌঁছেছে। দেশটির ডিপার্টমেন্ট ফর...

2026-06-20 20:46

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের খবর

লন্ডনের মোবাইল নেটওয়ার্ক ১০ বছর আগের কাবুলের চেয়েও খারাপ: সাবেক ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মোবাইল নেটওয়ার্কের মান এক দশক আগের আফগানিস্তানের রাজধানী কাবুলের চেয়েও খারাপ বলে মন্তব্য কর...

2026-06-20 20:37