Saturday, September 19, 2026
PrimeBulletin

সারা দেশ

টেকনাফের জেলেপল্লীতে আগুনে পুড়েছে ১৮ ঘর, নির্মাণের দায়িত্ব নিলেন এমপি

টেকনাফের জেলেপল্লীতে আগুনে পুড়েছে ১৮ ঘর, নির্মাণের দায়িত্ব নিলেন এমপি

কক্সবাজারের টেকনাফে আগুন পুড়ে গেছে জেলেপল্লীর ১৮টি ঘর। এই দুর্ঘটনার ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। অনেকে খোলা আকাশের নিচে দিনযাপন করছেন আবার কেউ কেউ অস্থায়ী ঠাঁই নিয়েছেন আত্মীয়-স্বজনদের ঘরে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়া জালিয়াপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তাপ্রদান শেষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, সংসদ সদস্য বিষয়টি অবগত হওয়ার পরপরই ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন। আজকে দেওয়া আর্থিক সহায়তার পাশাপাশি তিনি ঘরগুলো পুনঃনির্মাণ করে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রুবেল শর্মা বলেন, আমাদের সহায় সম্বল সব আগুনে শেষ হয়ে গেছে, আমরা এমপি সাহেবের প্রতি কৃতজ্ঞ তিনি আমাদের খবর নিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে নাটমোড়া জালিয়া পাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে পুড়ে যায় ১৮টি ঘর।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19