Sunday, September 20, 2026
PrimeBulletin

World

তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে: যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানি স্পিকার গালিবাফের

তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে: যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানি স্পিকার গালিবাফের

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও নৌ অবরোধ কৌশল শেষ পর্যন্ত বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার ফলে তেলের দাম ১৪০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নীতিকে “ভুল পরামর্শনির্ভর” বলে উল্লেখ করেন। তার মতে, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা বাস্তবে বিশ্ববাজারে উল্টো প্রভাব ফেলছে।

গালিবাফ আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর প্রথম তিন দিনেও ইরানের কোনো তেলক্ষেত্র বা জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়নি। তিনি লিখেন, “তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে ৩০ দিনও চালিয়ে যেতে পারে, আমরা সরাসরি সম্প্রচার দেখাতে পারি।”

তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট-এর দিকেও সমালোচনা করেন। গালিবাফের অভিযোগ, তার মতো ব্যক্তিদের ভুল নীতির কারণে ইতোমধ্যেই তেলের দাম ১২০ ডলারের ওপরে উঠেছে এবং ভবিষ্যতে তা ১৪০ ডলারে পৌঁছাতে পারে।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের অবরোধ কৌশলকে “ভুল চিন্তাধারার ফল” বলে মন্তব্য করেন এবং বলেন, এসব পদক্ষেপ ইরানকে দুর্বল করার বদলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও বাড়িয়ে দিচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইরানের তেল পরিবহন বাধাগ্রস্ত হলে পাইপলাইনে অভ্যন্তরীণ চাপ তৈরি হয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং অবকাঠামো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে গালিবাফ এসব মন্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

 

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58