Sunday, September 20, 2026
PrimeBulletin

World

ট্রেনের বগিতে ভয়াবহ রহস্য! যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৬ মরদেহ উদ্ধার

ট্রেনের বগিতে ভয়াবহ রহস্য! যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৬ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর লারেডোতে একটি মালবাহী ট্রেনের বগি থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার বিকেলে ইউনিয়ন প্যাসিফিক রেলইয়ার্ডে এ ঘটনা ঘটে।

লারেডো পুলিশ বিভাগের তথ্য কর্মকর্তা হোসে এসপিনোজা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে একটি কার্গো ট্রেনের বক্সকারের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। শহরটি সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে এবং মেক্সিকো সীমান্তের কাছাকাছি অবস্থিত।

পুলিশের মুখপাত্র জো বায়েজা বলেন, এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। রেলইয়ার্ডের এক কর্মচারীর ফোন পাওয়ার পর নিয়মিত পরিদর্শনের সময় বগির ভেতর মরদেহগুলো শনাক্ত করা হয়।

ঘটনার দিন লারেডোতে তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি ছিল। তবে অতিরিক্ত গরমেই তাদের মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইউনিয়ন প্যাসিফিক এক বিবৃতিতে ঘটনাটিকে “অত্যন্ত দুঃখজনক” বলে উল্লেখ করে জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।

মৃতদের পরিচয়, বয়স বা অভিবাসন-সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এবং টেক্সাস রেঞ্জার্স যৌথভাবে তদন্ত করছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58